স্বপ্নভঙ্গ-শেখর দেবনাথ || অণুগল্প || অকপট অনুসন্ধান

0

স্বপ্নভঙ্গ-শেখর দেবনাথ


শৈল ও নীরদের অভাবের সংসার । নীরদ মজুরি করে যা উপার্জন করে তাতে দিন চলাই ভার,তবুও দুই ছেলেকে পড়াশুনা করাতে ছাড়ে না সে । সে শৈলকে বলে-' তুমি কেন চিন্তা করছো,ছেলেরা বড়ো মানুষ হবে সেদিন আমাদের সমস্ত কষ্ট ঘুঁচে যাবে '।

নীরদের দুই ছেলে আজ মস্ত মানুষ হয়েছে,মোটা বেতনের সরকারি চাকুরে।শৈল একদিন কাঁদো কাঁদো গলায় নীরদকে বলছে-'ওগো সংসারে আজ কী পরিবর্তন হলো'?নীরদ হাসতে হাসতে উত্তর দেয়-'কী বলছো তুমি,সংসারে পরিবর্তন হয়নি ? আগে বাড়িতে থাকতাম আমরা চারজন,আজ শুধু তুমি আর আমি । আবার চালা ঘরটিতেও তো তিনটে নতুন বাঁশের ঠেকনা দেওয়া হয়েছে'।

✍️ লেখক পরিচিতি

শেখর দেবনাথ একজন নবীন অথচ সংবেদনশীল সাহিত্যস্রষ্টা। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সাহিত্যের প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকেই। বিশেষ করে অনুগল্প ও কবিতা লিখতে ও পড়তে তিনি ভালোবাসেন।

সাধারণ মানুষের জীবনসংগ্রাম, দারিদ্র্য, পারিবারিক টানাপোড়েন, স্বপ্নভঙ্গ ও নীরব কষ্ট তাঁর লেখার প্রধান বিষয়। অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করাই তাঁর লেখনীর বিশেষত্ব। সমাজের প্রান্তিক মানুষের অনুভূতি ও বাস্তব জীবনচিত্রকে তিনি সহজ ভাষায় হৃদয়স্পর্শী করে তুলে ধরেন।

স্বপ্নভঙ্গ” অনুগল্পটি তাঁর লেখনীশক্তির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত, যেখানে সন্তানের সাফল্যের আড়ালে বাবা-মায়ের নিঃসঙ্গতা ও অপূর্ণ স্বপ্নের বাস্তবতা ফুটে উঠেছে।

বর্তমানে তিনি নিয়মিত সাহিত্যচর্চায় নিয়োজিত এবং অনুগল্প ও কবিতার মাধ্যমে পাঠকমহলে নিজের ভাবনা তুলে ধরার চেষ্টা করছেন।

📧 যোগাযোগ: shekhar1995debnath@gmail.com


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top