নীল নদীর পাড়ে-সুগত চক্রবর্তী || কবিতা || অকপট অনুসন্ধান

0
নীল নদীর পাড়ে-সুগত চক্রবর্তী



আজও মনের ক্যানভাসে ভেসে ওঠে ফেলে আসা দিনগুলোর কথা,
যত মনে পড়ে আর খোঁচা দেয় বেশ কিছু ব্যথা।
তোমাকে পাবার স্বপ্ন দেখেছিলাম অনেক
জন্ম দিয়েছিলাম তোমার প্রতি দুর্বলতা আর আবেগ
সত্যি বলতে আমি কি স্বপ্ন দেখতাম?
না তুমি আমি স্বপ্ন দেখাতে তা অস্পষ্ট আজও আমার কাছে।
নাকি শুধু আমি স্বপ্নই দেখতাম......
বুঝতে চাইতাম না বাস্তব বলে কিছু আছে।
প্রায় গভীর রাত্রিরে.......
আমার ক্যানভাসে তৈলচিত্রের ফটো ফ্রেমে তখনো ভেসে উঠতো পুরনো প্রেমের কাহিনী।
মনে পড়ে তুমি আর আমি কখনো আত্রেয়ী নীল জলের পারে।
সমস্ত বেলা চার হাত মিলে কুড়িয়েছি নুরি আর করেছি ভাব বিনিময় তার ই নেপথ্যে বারেবারে।
কুয়াশা ঢাকা খুব সকালে হাতে হাত দিয়ে হেঁটেছি পথ আর মিলিয়েছে পা তোমারি পায়ে পায়ে।।
করেছি উপভোগ আত্রেয়ীর ধারা কেমনে করে যায় বয়ে বয়ে।
স্বপনে না মিলিলো স্বপন, না হইল প্রেম জ্ঞাপন
ধূলি ধোঁয়াশায় নিরর্থক হল এই জীবন।
সত্যি বলতে,
 আমার স্বপ্ন ছিল বড়ই বেরঙা অবাস্তব সীমাহীন,
আর আমার আয়ু মাত্র কটা দিন।
জানো, এখন আমার স্বপ্ন দেখা বারণ,
স্বপ্ন আমাকে সবার থেকে দূর করে দেয়,
 জমাট বাঁধিয়ে দেয় আমার শরীরের শিরা উপশিরা আর রক্ত ধমনী কে
তাই স্বপ্নেও স্বপ্ন আনা বারণ সে সর্বনাশী কে।
 যদি তাই হয় তবে হোক না....
আমিতো স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে 
আর চেয়েছিলাম তোমায় নিভৃত অন্তরে।
তাই জানো আমি আবার স্বপ্ন দেখি 
জানিনা তুমি দেখাও কি আমি দেখি
চোখ বন্ধ হয়ে গেল একসময়.....
ধীরে ধীরে ঘুম এলো....
 স্বপ্ন এলো মন্থর গতিতে....
আমি তখন হতবাক সত্যিই কি স্বপ্ন এলো?
অবশেষে বুঝলাম হ্যাঁ সত্যিই স্বপ্ন এলো...
 গভীর হলো স্বপ্ন,
অবশেষে দেখি-----
সেই তুমি নীল রঙা শাড়িতে নীল নদীর পারে আমার অপেক্ষায়,
হঠাৎ আমায় দেখে বললে অনেকটা সময় আমার অপেক্ষায় তুমি নীল নদীর পারে...
দেখা হল... কথা হল...আরো কত কিছু,
কিন্তু কয়েক মুহূর্ত পর
 তোমার বেশ কিছু অপূর্ণ কথায় হল গল্পের ইতি... 
বেশ ভালোলাগা মুহূর্তের অবসান ঘটলো
কিন্তু...এ কি..!
ঘুম ভেঙে দেখি
সবাই কেঁদে চলেছে আমায় ঘিরে,
আমি তখন আমার থেকে বহু দূরে......
আমার নিথর শরীর শায়িত আছে কিছু কাঠের উপর
সেই নীল নদীর পাড়ে।।



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top