পুনশ্চ এই জন্মে আর প্রেম না হোক,
মিথ্যে অভিসারে জরানো প্রেম পাশ ফিরে ভালোবাসাকে আর না ছুঁয়ে যাক ।
কুয়াশা জড়ানো শীতঘুমে যাওয়া প্রেমিকের মুখে
রোদ্দুর না পড়ুক।
অতঃপর-
অবহেলার জানালায় আসা বাবুইয়ের সাথে সই পাতাবো; খড়কুটো দিয়ে ক্ষয়ে যাওয়া সুখ বুনে নেব।
পৌষরাতে পেঁচা বেশে, পর্ণমোচীর রিক্ত ডালে তিস্তার সাথে শুক্লপঞ্চমীর কলঙ্ক গায়ে মাখবো।
কস্তুরী হয়ে যদি ভালো লাগা আষ্টে পৃষ্ঠে জড়ায়-
তবুও এ জন্মে পুনশ্চ প্রেমিকা হবো না।
শীত সংক্রান্তিতে পলাশের আভায়-
একজন্মের না পাওয়া গুলো চিতাকাঠ হয়ে পুড়িয়ে নেবে শরীরের খাঁজে লেগে থাকা মিথ্যে প্রেমের যতো কাব্য,
অলিখিত করে হলেও এই জন্মের বসন্তের সব রঙ নবপ্রেমে তোমাকে দানপত্র করে গেলাম প্রেমিক।
পরজন্মটা তোমার জন্য মিথ্যে প্রেমের অভিসারে কাটাবো না।
পুনশ্চ জন্মান্তরে আমি আর তোমার প্রেমিকা হবো না।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


