সৃষ্টিধর দাস-কোয়েল দাস || কবিতা || অকপট অনুসন্ধান

0
সৃষ্টিধর  দাস-কোয়েল দাস




সৃষ্টিধর  দাস

আজ উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো,

একটাতে করতে পারেনি পাস,

যদিও প্রশ্ন  হয়েছিল ফাঁস

পরীক্ষা হয়নি ভালো ,

তাই মুখ হয়েছিল কালো।


সকলে মিলে বললে পরেরবার

পরীক্ষা হয় খাসা,

এবার ঘরে বাজবে তাসা,

ঘরে হবে পুজো

সকলে হবে খুশি।

খুশি হয়ে,তোকে অনেক আশীর্বাদ করবে

পরেরবার দেখবি অনেক নাম্বার আসবে ,

তুই আর করিস না কালো

এরপরের বার ঠিক হবে ভালো 


মজা হলো আনন্দ হল……

কি সুন্দর পেরিয়ে গেল দিনগুলো

কিন্তু তৈরি হয় না পরীক্ষার পড়া গুলো 

পরীক্ষা শুরু কাল…………

আজ রাত পেরোলেই আসবে কাল সকাল।


পরীক্ষা শেষ হতেই নিশ্চিন্তে ঘরে চলে এলো

কিছুদিন পরে রেজাল্টের দিন চলে এলো

রেজাল্ট নিয়ে হাতে

বলল বসে টেবিলেতে ,

দাদু আমি হয়েছি ফাস্ট

বাবা এসে চর দিল ঠাস,

তারপরে আর কোনো পরীক্ষার্থী ছিল না,

তাই ও হয়েছে লাস্ট……

সবাই খোঁজে কোথায় সৃষ্টিধর দাস

তখনো ও বলে আমি সেই সৃষ্টিধর দাস

যে এর আগেরবার ও হয়েছিল লাস্ট।।





লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top