শূন্যতা-শ্যামল কুমার রায় || কবিতা || অকপট অনুসন্ধান

0

 শূন্যতা-শ্যামল কুমার রায়


জীবনের অনেকটা পথ      পেরিয়ে এসে আজ

বেশ বুঝতে পারি

কিশোরীর উচ্ছ্বাস                   প্রৌঢ়ার ভ্রূকুটি।

রক্ত মাংসের সব অসাড় কঙ্কাল।


স্নেহ,মমতা                         যৌনতা উদ্দাম

বেশ বুঝতে পারি।

পথে ঘাটে,নট নটী             কলা কুশলী, যতসব

বেশ বুঝতে পারি।

মুখ মুখোশের                           বিরাট ব্যবধান

অর্থ যৌনতার অমোঘ আহ্বান।


মানুষ,মনুষ্যত্বের                     অসীম ব্যবধান

বেশ বুঝতে পারি।

বোধ,বুদ্ধি,বিচক্ষণতা       মোড়কে মোড়া ভদ্রতা

বেশ বুঝতে পারি।

প্রথাগত শিক্ষা,দীক্ষা     হাসির আড়ালে শত্রুতা

বেশ বুঝতে পারি।


শিক্ষিত,মূর্খ                           শূন্য ব্যবধান

মনুষ্যত্বের খোঁজ? পুস্তকে পান।







লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top